|
সিরাজগঞ্জ খোকসাবাড়ীর আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জ খোকসাবাড়ীর আশ্রয়ণ প্রকল্পে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ বলেন, বৈশ্বিক কোভিড-১৯ কালীন সময় সিরাজগঞ্জের অসহায়, দুস্থ মানুষ কর্মহীন মানুষ চরম ক্ষতিগ্রস্ত হয়। জাতির জনক শেখ মুজিবুর রহমান শতবার্ষিকী উপলক্ষ্যে- আশ্রয়হীনদের মাথাগোঁজার ঠাই করতে আশ্রয়ণ প্রকল্প সহ নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত করা হচ্ছে। এর ধারাবাহিকতায় খোকশাবাড়ী আশ্রয়ণ প্রকল্পে বসবাসকৃত ২২২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রি প্রদান করা হয়। তিনি আরো বলেন, আশ্রয় প্রকল্পে বসবাস কৃত প্রতিটি মানুষকে একেঅপরের সম্প্রিতি ও ভালোবাসা মধ্যে দিয়ে সুন্দর পরিবেশে জীবন যাপন করতে হবে। পাশাপাশি এই এলাকায় কোনপ্রকার মাদক, সন্ত্রাসী ও অনৈতিক কোন কর্মকাণ্ড যেন না হয়। সে বিষয়ে নজরদারী রাখার জন্য সকলের প্রতি আহবান জানান । এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারি কমিশনার ( ভূমি) এস,এম রবীন শীষ, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইদুল হক, খোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনু্ষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন, খোকশাবাড়ী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
