ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনলাইনে অভিনব প্রতারণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 September, 2021, 8:25 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 September, 2021, 8:57 PM

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনলাইনে অভিনব প্রতারণা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনলাইনে অভিনব প্রতারণা

সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে কিছু অসাধু ব্যক্তি বা গোষ্ঠী অজানা ফোন থেকে ফোন করে অল্প খরচে, অর্ধেক খরচে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করে দেবে বলে অনলাইনে ভর্তির জন্য প্ররোচিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

একাধিক ভুক্তভোগী জানান, অনলাইনে ভর্তি করে যখন কম টাকায় পড়াশোনা করার ব্যাপারে উৎসাহ দিয়েছিলেন, তখন ক্যাম্পাস দেখার জন্য যখন তারা সরেজমিনে ক্যাম্পাসে আসতে চাচ্ছিলেন তখনই তাদেরকে বলা হয়েছে যে, অনলাইনে ভর্তি করার ক্ষেত্রে ক্যাম্পাসে যাওয়ার কোনো দরকার নেই। শুধুমাত্র যারা অনলাইনে ভর্তি হবে তারা এই স্বল্প খরচে পড়াশোনা করতে পারবে। যা সত্যিকার অর্থে একটি প্রতারণার ফাঁদ।

বিষয়টি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অবগত হয়েছেন। এব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান নতুন সময়কে বলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ভর্তিকালীন সময়ে বিভিন্ন ধরনের বৃত্তি ও ছাড়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু কোনোভাবেই তাদের কথামতো অর্ধেক বা নামে মাত্র ফি দিয়ে পড়াশোনার যে প্রলোভন, সেটি ঠিক নয়। যারা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চিন্তা করছেন অথবা আত্মীয় স্বজনসহ অন্যদের ভর্তির ব্যাপারে ভাবছেন, তারা স্মার্ট সিটির সুবিশাল ক্যাম্পাসে সরাসরি এসে দেখে শুনে বুঝে ভর্তির ব্যাপারে এডমিন সেকশনে কথা বলে ভর্তি হবার অনুরোধ জানাই। তাতে করে কোনোভাবেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না।

আর এই মহুূর্তে যেহেতু কোনো প্রকার লকডাউন নেই, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে  ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়াতে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্বশরীরে এসে ভর্তি প্রক্রিয়া  সম্পন্ন করার ব্যবস্থা রয়েছে। ছুটির দিনগুলোতে এডমিশন সেকশন খোলা থাকে। কাজেই ভর্তিচ্ছুরা এসে, দেখে বুঝে তারপর ভর্তি হতে পারবেন।

ভর্তির জন্য যোগাযোগ : ০১৮৪১৪৯৩০৫০, ০১৭১৩৪৯৩১৪১, ০১৭১৩৪৯৩০৫১ অথবা https://daffodilvarsity.edu.bd/article/admission-contact

অনলাইনে আবেদন করতে চাইলে : http://admission.daffodilvarsity.edu.bd

বৃত্তির সকল তথ্য জানতে: https://daffodilvarsity.edu.bd/scholarship

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সমস্ত এডমিশন কাউন্সিলরের নাম্বার পেতে উল্লিখিত লিংকে ক্লিক করুন: https://daffodilvarsity.edu.bd/article/admission-contact

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status