ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
কেন লিখলেন ‘ডোন্ট লাভ মি বিচ’ জানালেন পরীমনি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 7:19 PM

কেন লিখলেন ‘ডোন্ট লাভ মি বিচ’ জানালেন পরীমনি

কেন লিখলেন ‘ডোন্ট লাভ মি বিচ’ জানালেন পরীমনি

পরীমনির ডান হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। লেখার নিচে এমন একটা প্রতীক, শোভন বাংলায় যার অর্থ ‘গোল্লায় যাও’। এই সব কথা ও প্রতীক দিয়ে আসলে কী বলতে চাইছেন পরীমনি?


সবার মনের কোণে জমে থাকা সেই প্রশ্নের উত্তর দিলেন পরীমনি। জানালেন, এটা তিনি ‘বিচ’দের উদ্দেশ্যেই বলেছেন। পরীমনি বললেন, ‘যারা বিচ তাঁদের উদ্দেশ্যে এমন কথা বলেছি। লেখাটা পড়ে যাঁদের মনে হবে, আল্লাহ, আমাকে নিয়ে এটা লিখল—তাঁদের উদ্দেশ্যেই এই লেখা। ওদের তালিকা তো আমি নাম ধরে বলতে পারব না। আমাকে আটক, গ্রেপ্তার এবং কারাগারের নিয়ে যাওয়ার পর তাদের জীবন সার্থক মনে হয়েছে। 


কেউ কেউ তো খুশিতে নাচাও শুরু করেছে। যেই আমি ফিরে আসছি, অনেকে আবার মিস ইউ, লাভ ইউ বলা শুরু করছে। এই ধরনের ভালোবাসা আমার দরকার নাই। আমি তাদেরকেই বলেছি, তোমরা আমাকে ভালোবাইসো না। আমি যাদের জন্য পরীমনি, যারা সত্যি সত্যি আমাকে অন্তরের মধ্যে বসাইয়ে রাখছে, তাদের আমি সব সময় ভালোবাসি। আজীবন ভালোবাসি।’


আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে নায়িকার মতোই বের হয়ে আসেন পরীমনি। হুড খোলা একটি গাড়িতে করে কাশিমপুর থেকে ঢাকায় ফেরার আগে ভক্তদের অনেকের সঙ্গেই হাত মেলান, তাঁদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status