ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপ দলে থাকতে চাই না: তামিম ইকবাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 September, 2021, 1:41 PM

বিশ্বকাপ দলে থাকতে চাই না: তামিম ইকবাল

বিশ্বকাপ দলে থাকতে চাই না: তামিম ইকবাল

টি-টোয়ন্টি বিশ্বকাপ দলে থাকতে চান না বলে জানিয়ে দিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল।

বুধবার ফেসবুক লাইভে এসে তিনি বিষয়টি জানান।

ফেসবুক লাইভে তামিম ইকবাল বলেন, আমি কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই এবং চিফ সিলেক্টর নান্নু ভাইয়ের সঙ্গে কিছু জিনিস শেয়ার করেছি। যেটা সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি ওনাদের বলেছি যে, আমার মনে হয় না যে, আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। আই অ্যাম নট এভেইলএভেল ফর দ্যা ওয়ার্ল্ড কাপ।’

তিনি আরও বলেন, ‘এটার দু তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে, গেম টাইম ইজ ওয়ান অব দ্যা বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এ ফরম্যাটটা। সেকেন্ডলি ইনজুরি। বাট ইনজুরি আমার মনে হয় না অতবড় সমস্যা। আমি আশা করি ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব। বাট যে বিষয়টি আমাকে এ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে তা হলো— যেহেতু আমি শেষ ১৫/১৬টি টি-টোয়েন্টি খেলিনি, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না ফেয়ার হবে তাদের প্রতি, যদি হঠাৎ করে এসে আমি তাদের জায়গাটা নিয়ে নিই। হয়তো বা আমি বিশ্বকাপ দলে থাকতাম। আমি এটা জানি না।বাট এটা আমি মনে করি হয়তোবা আমি থাকতাম। বাট আমার কাছে মনে হয় না এটা ফেয়ার হইতো।

তামিম ইকবাল বলেন, সম্ভবত আপনারা আমাকে বিশ্বকাপে দেখবেন না। আমি এতটুকু বলতে পারি যে, আই উইশ অল দ্য বেস্ট ফর দ্য টিম ফর দিস সিরিজ অ্যান্ড ওয়ার্ল্ড কাপ। আমি একটা বিষয় পরিষ্কার করে দিই। আমি কিন্তু অবসর নিচ্ছি না। বাট হয়তো বিশ্বকাপটা আমার খেলা হবে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status