ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
স্ত্রী ও সন্তানকে হত্যা করে স্বামী পলাতক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 31 August, 2021, 11:13 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 31 August, 2021, 11:35 AM

স্ত্রী ও সন্তানকে হত্যা করে স্বামী পলাতক

স্ত্রী ও সন্তানকে হত্যা করে স্বামী পলাতক

রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ এলাকায় স্ত্রী ও তার দেড় বছরের সন্তানকে খুন করার অভিযোগ উঠেছে স্বামী আব্দুল অহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। নিহতরা হলেন- রোমা আক্তার (২৭) ও শিশু রিশাদ।

আজ মঙ্গলবার সকালে মা ও শিশুর মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। ওই সময় ঘটনাস্থল থেকে হাতুড়ি ও বালিশ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে ওই স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে খুন করেছে। নিহতদের লাশ মেডিকেলের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিহতের স্বামীর খোঁজ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status