|
কাজের বিনিময়ে অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব
নতুন সময় ডেস্ক
|
|
কাজের বিনিময়ে অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব অভিনেত্রী বলেন, ‘আমি বিস্তারিত জানতে চাইলে উনি সরাসরি আমাকে ওনার সঙ্গে রাত কাটানোর প্রস্তাব দেন। এরপর আমি ওনার প্রোফাইল লিংক কপি করে ফেসবুকে পোস্ট করি। তখন বুঝতে পারি ওটা ভুয়া অ্যাকাউন্ট। কারণ ওই প্রোফাইল থেকে পোস্টগুলোতে দুই-তিনটা লাইক। ভুল বানান রয়েছে, তখনই বুঝি ওটা ভুয়া।’ ![]() কাজের বিনিময়ে অভিনেত্রীকে রাত কাটানোর প্রস্তাব অভিনেত্রী আরও জানান, ‘আমি কলকাতা পুলিশের দ্বারস্থ হই, সেখান থেকে কেসটা বারাকপুর পুলিশের কাছে ট্রান্সফার করা হয়। পুলিশ অভিযোগ নিয়েছে, প্রোফাইলটা ট্রেস করা গেছে। তবে কে এই কাজ করেছে, সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে। ইতোমধ্যে প্রোফাইলটা ডি-অ্যাক্টিভেট করা হয়েছে। আশা করছি, খুব শিগগির দোষী ধরা পড়বে।’ প্রসঙ্গত, অভিনেত্রী পায়েল সরকার কলকাতার বরানগরের বাসিন্দা। ‘টাপুর টুপুর’, ‘অন্দরমহল’, ‘প্রথমা কাদম্বিনী’, ‘বেনে বউ’, ‘তুমি রবে নীরবে’সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন পায়েল। তার লক্ষ্য বড় পর্দা। সেই পর্দায় কাজের লোভ দেখিয়ে তাকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা টলিউড। সোশ্যাল মিডিয়ায় সকলেই এর নিন্দা জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
