ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
বিয়ে করেই হজে যাব, তবে অভিনয় ছাড়ছি না : আঁচল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 August, 2021, 5:04 PM

বিয়ে করেই হজে যাব, তবে অভিনয় ছাড়ছি না : আঁচল

বিয়ে করেই হজে যাব, তবে অভিনয় ছাড়ছি না : আঁচল

সব কিছু ঠিক থাকলে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি মানে বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। পাত্র তরুণ গায়ক সৈয়দ অমি। প্রায় এক বছর ধরে চুটিয়ে প্রেম করছেন তারা।

তবে বেশ কিছুদিন ধরেই শোবিজ পাড়ায় গুঞ্জন চলছে, চিত্রনায়িকা আঁচল বিয়ে করেছেন! এমন প্রশ্নে বরাবরই ‘না’ করে গেছেন ‘ভুল’ খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি প্রেম-বিয়ের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন আঁচল। জানালেন, বিয়ে নয়, বর্তমানে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর দুই পরিবারের সম্মতিও আছে এতে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আসছে বছরে বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

গায়ক সৈয়দ অমির সঙ্গে পরিচয় প্রসঙ্গে দৈনিক আমাদের সময় অনলাইনকে গতকাল আঁচল বলেন, ‘২০২০ সালের পর একটি মিউজিক্যাল ফিল্মের সুবাদে ওর সঙ্গে আমার পরিচয়। এরপর থেকেই আমাদের ভালো সম্পর্ক। একটা সময় বিষয়টি দুই পরিবারকে জানাই। তারাও এতে সম্মতি দিয়েছে।’

এদিকে নতুন করে কথা রটেছে, বিয়ের পর স্বামীকে নিয়ে হজে যাবেন এবং অভিনয় ছেড়ে দেবেন আঁচল। তার ভাষ্য, ‘অভিনয় ছাড়ছি না। পরিবার নিয়ে হজে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। স্বামীকে নিয়ে যাচ্ছি কি না, সেটি সময়ই বলে দেবে।’

উল্লেখ্য, ২০১১ সালে শোবিজে ক্যারিয়ার শুরু করেন আঁচল আখি। প্রথম অভিনয় করেন ‘ভুল’ সিনেমায়। আঁচল অভিনীত প্রথম ব্যবসা সফল সিনেমা ‘জটিল প্রেম’। অভিষেকের পর অল্প সময়ে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি। জুটি হয়েছেন শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গেও। সবশেষ তিনি অভিনয় করেন ‘আয়না’, ‘চিৎকার’ ও ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায়।

অন্যদিকে, গান নিয়ে ব্যস্ত আছেন অমি। প্রকাশের অপেক্ষায় আছে আঁচলের সঙ্গে তার নতুন গান ‘তুই ছাড়া কে আছে বল’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status