ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
পাবজি খেলার জন্য মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা চুরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 30 August, 2021, 12:31 PM
সর্বশেষ আপডেট: Monday, 30 August, 2021, 3:23 PM

পাবজি খেলার জন্য মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা চুরি

পাবজি খেলার জন্য মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা চুরি

পাবজি গেমের ক্ষতিকর দিকগুলো নিয়ে এখন প্রতিটি মহলই চিন্তিত। এ কারণেই দীর্ঘদিন পাবজি গেমের উপর নিষেধাজ্ঞা ছিল ভারতে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থাকার পর নতুন রূপে দেশটিতে প্রত্যাবর্তন ঘটেছে এই গেমটির। ১৬ বছর বয়সী এক কিশোর এই গেম খেলার পেছনে মায়ের অ্যাকাউন্ট থেকে ১০ লাখ টাকা খরচ করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের পশ্চিমের জোগেশ্বরী এলাকায়।

সংবাদ সংস্থা এএনআই থেকে জানা গেছে, মায়ের অ্যাকাউন্ট থেকে কিশোরের মোটা অংকের টাকা খরচের বিষয়টি জানার পর মা-বাবা তাদের সন্তানকে শাসন করতে বকা দিয়েছিলেন। আর এ কারণে ওই কিশোর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল।

জানা গেছে, ওই কিশোর গত একমাস যাবত পাবজি গেমের নেশায় বুঁদ ছিল। গেম খেলতে খেলতে গেমের বিভিন্ন জিনিস (কস্টিউম, অন্য আইডি কেনা, UC ইত্যাদি) কেনার জন্যই মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা খরচ করতে থাকে সে। এভাবে প্রায় ১০ লাখ টাকা খরচ করে। শেষ পর্যন্ত তার মা-বাবা বিষয়টি আঁচ করতে পারে। তারপরই ছেলেকে প্রচণ্ড গালমন্দ করেন। আর এ কারণেই কিশোর বাড়ি থেকে চলে যায়।

এ ঘটনায় ছেলেকে না পেয়ে কিশোরের বাবা দ্রুত এমআইডিসি থানায় অভিযোগ জানান। কিশোর নাবালক হওয়ায় পুলিশ আধিকারিকরা অপহরণের মামলা নিয়ে কিশোরের খোঁজে নামে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মুম্বাইয়ের আন্ধেরির মহাকালি কেভস এলাকা থেকে উদ্ধার করা হয় তাকে। তাকে কাউন্সিলিং করানোর পর বাড়ি পাঠানো হয়। আর এ ঘটনা জানাজানি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status