ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
কারাগারে গ্যাংস্টারদের মদের পার্টি (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 August, 2021, 3:05 PM
সর্বশেষ আপডেট: Friday, 27 August, 2021, 6:14 PM

কারাগারে গ্যাংস্টারদের মদের পার্টি (ভিডিও)

কারাগারে গ্যাংস্টারদের মদের পার্টি (ভিডিও)

ভারতের একটি কারাগারের ভেতরে বসেই দুই গ্যাংস্টারসহ কয়েকজন বন্দী মদসহ খাওয়া দাওয়ার পার্টি করেছেন। ওই ঘটনার ভিডিও এরই মধ্যে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। প্রকাশিত ভিডিওতে মদ ও খাবার খাওয়ার পাশাপাশি সিগারেটও টানতে দেখা গেছে তাদের। বিষয়টি নিয়ে ভারতজুড়ে শুরু হয়েছে বিতর্ক। তবে এ নিয়ে দিল্লির পুলিশ জানিয়েছে, ভিডিওটি যাচাই করে দেখা হচ্ছে।

কারাগারের মধ্যে মদ খাওয়ার ভিডিওতে দুই গ্যাংস্টার হলেন- রাহুল কলা ও নবীন বালি। খুন, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। বর্তমানে তারা তিহাড়ের মাণ্ডলি কারাগারে বন্দী রয়েছেন।

প্রতিদ্বন্দ্বী গ্যাঙের সদস্যকে খুনের চক্রান্তের অভিযোগে দিল্লি পুলিশের বিশেষ শাখা চলতি মাসের শুরুর দিকে তাদের গ্রেফতার করে নিজেদের হেফাজতে রেখেছিল। পরে ফের মাণ্ডলি কারাগারে পাঠানো হয় তাদের। ওই দুই জায়গার মধ্যে কোথায় ওই ঘটনা ঘটেছে তা জানারও চেষ্টা চলছে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাহুল ও নবীন ছাড়াও বসে আছেন আরো তিনজন। তারা সকলেই পার্টির মেজাজে। কিন্তু জেল হোক বা পুলিশ লকআপ। নিরাপত্তারক্ষীর নজরদারি সর্বক্ষণ থাকার কথা সেখানে। তা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল, তা নিয়েই উঠেছে প্রশ্ন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status