ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
তালেবানের কাছে আত্মসমর্পণ করছেন সেই মাসউদ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 25 August, 2021, 5:49 PM

তালেবানের কাছে আত্মসমর্পণ করছেন সেই মাসউদ!

তালেবানের কাছে আত্মসমর্পণ করছেন সেই মাসউদ!

তালেবানের কাছে আত্মসমর্পণ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন প্রয়াত তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসউদ। এখন শোনা যাচ্ছে সেই তালেবানের কাছেই আত্মসমর্পণ করতে চলেছেন তিনি!

মঙ্গলবার ব্রিটেনের একটি সংবাদপত্র জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা এবং রসদের অভাবে আন্তসমর্পণ করতে পারেন নর্দার্ন অ্যালায়েন্সের নেতা মাসউদ। খবর আনন্দবাজার।

পাঞ্জশিরের তাজিক নেতার একটি ঘনিষ্ঠ সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে দাবি, শান্তি প্রতিষ্ঠার জন্য ইতোমধ্যেই তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু হয়েছে মাসউদের। যদিও মাসুদ শিবিরের পক্ষ থেকে এখনও এই দাবির সত্যতা স্বীকার করা হয়নি।

এদিকে আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশ দখলের জন্য ঘিরে ফেলেছেন তালেবান যোদ্ধারা। তালেবানের আক্রমণের ভয়ে সেখানকার সাধারণ বাসিন্দারা পাহাড়ে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন তালেবান বিরোধী নেতা আমরুল্লাহ সালেহ।

তবে পাঞ্জশির উপত্যকায় এখনও মাসুদ অনুগত ৬  হাজার তাজিক যোদ্ধা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। এ ছাড়া কয়েক হাজার আফগান সেনা এবং উজবেক ‘যুদ্ধপতি’ (ওয়ার লর্ড) রশিদ দোস্তমের অনুগত মিলিশিয়া যোদ্ধারাও রয়েছেন তালেবান প্রতিরোধের লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত মাসউদ আত্মসমর্পণ করলে গোটা আফগানিস্তানেই তালেবান রাজত্ব কায়েম হবে।

এর আগে হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল হাক্কানি জানিয়েছিলেন, আহমদ মাসউদের সঙ্গে তার কথা হয়েছে। তিনি আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র সংবরণে সায় দিয়েছেন।

এছাড়া মাসউদও কয়েকটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রক্তপাত এড়াতে তালেবানের সঙ্গে তিনি আলোচনায় রাজি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status