ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
তাহেরপুরে এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 25 August, 2021, 5:32 PM

তাহেরপুরে এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন

তাহেরপুরে এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।


বুধবার ২৫ আগস্ট, তাহেরপুর পেঁয়াজ হাটা পৌর সুপার মার্কেটের ২য় তলায় অবস্থিত এবি ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন করেন তাহেরপুর পৌরসভা তিন বারের নির্বাচিত সফল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ।


আয়োজিত অনুষ্ঠানে তাহেরপুর জনতা ব্যাংকের সাবেক ব্যাবস্থাপক,বিশিষ্ট ব্যাংকার ও এবি ব্যাংক এজেন্ট শাখার ব্যাবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তার প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ।তিনি তাঁর বক্তব্যে বলেন, এবি ব্যাংক আন্তর্জাতিক মানের ব্যাংক।আশা করি ব্যাবস্থাপনা পরিচালক আব্দুস সাত্তারের পরিচালনায় ব্যাপক সাফল্য অর্জন করবে।


এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী কর্পোরেট শাখার পরিচালক ফজলে রহমান,রাজশাহী এবি ব্যাংকের এজেন্ট শাখার চেয়ারম্যান সেলিম আহমেদ।


উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র বাবুল খাঁ,তাহেরপুর পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব,দ্বীপনগর ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা শহিদুজ্জামান মীর,গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকার।


আয়োজিত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, তাহেরপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর ইসলাম,সাবেক অধ্যক্ষ সাইফুল ইসলাম আনসারী।


এছাড়াও আরোও উপস্থিত ছিলেন, তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, তাহেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান মীর স্বপন,বিশিষ্ট ব্যাবসায়ী মাওলানা কাশেম প্রামাণিক,ওয়ার্ড কাউন্সিলর রইচ উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী ও আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, পৌর সুপার মার্কেটের সভাপতি পুলক কুমার সাহা,সাধারণ সম্পাদক শাহীন খন্দকার।


উপস্থিত ছিলেন তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের তিন বারের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এসএম সামসুজ্জোহা মামুন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাসী, দপ্তর সম্পাদক খুরশেদ আলম সহ এবি ব্যাংকের এজেন্ট শাখার সকল কর্মকর্তা কর্মচারীগন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status