ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
স্বামীর লাশের পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 11:12 PM

স্বামীর লাশের পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্ত্রী

স্বামীর লাশের পাশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্ত্রী

সুনামগঞ্জের ছাতকে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বামীর লাশের পাশে বসে কাঁদতে কাঁদতেই মারা যান স্ত্রীও। এ ঘটনায় ছাতক উপজেলার গো‌বিন্দগঞ্জ সৈ‌দেরগাঁও ইউপিরর দশঘর গ্রা‌মে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার বিকা‌লে তাদের নিজ বা‌ড়ি‌তে জানাজা শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে  লাশ দাফন করা হয়েছে।

স্বামী সিকন্দর আলী (১১৭) মঙ্গলবার গভীর রা‌তে তার নিজ বা‌ড়ি‌তে মারা যাওয়ার ৮ ঘণ্টা ব্যেবধা‌নে মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টায় তার স্ত্রী আছাবি বেগম (৮৫) মৃত্যুর কো‌লে ঢ‌লে প‌ড়েন।

স্থানীয় ইউপি মেম্বার মাহমুদ আলী ও শিক্ষক রেজ্জাদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুর আড়াইটায় তাদের ‌নিজ বা‌ড়ি‌তে জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে।

তাদের পরিবারের বরাত দিয়ে ইউপি মেম্বার  জানান, হঠাৎ ক‌রে হৃদরোগে আক্রান্ত হয়ে গভীর রাতে স্বামী সিকন্দর আলী তার নিজ বা‌ড়ি‌তে মারা যান। রাতেই স্বামীর লাশের পা‌শে ব‌সে স্ত্রী কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে যান। দীর্ঘক্ষণ পরেও তার জ্ঞান ফেরেনি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার আগেিই না ফেরার দেশে চলে যান। তারা সা‌বেক ইউপি  মেম্বার লুৎফুর রহমানের বাবা-মা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status