ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় ৪ দিন কোয়ারেন্টিনে থেকেও করোনা শনাক্ত কিউই ক্রিকেটারের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 6:18 PM

ঢাকায় ৪ দিন কোয়ারেন্টিনে থেকেও করোনা শনাক্ত কিউই ক্রিকেটারের

ঢাকায় ৪ দিন কোয়ারেন্টিনে থেকেও করোনা শনাক্ত কিউই ক্রিকেটারের

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে মঙ্গলবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যায় কিউই দলটি। টিম হোটেলে কোয়ারেন্টিনে আছেন কিউইরা। তিন দিন কোয়ারেন্টিনের পর কোভিড নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবেন তারা।

তবে ঢাকা এসে শুরুতেই বিপাকে নিউজিল্যান্ড দল। করোনা টেস্টে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান ফিন অ্যালন পজিটিভ হয়েছেন। তাকে থাকতে হবে আইসোলেশনে। এরপর নেগেটিভ প্রমাণ হলেই খেলার অনুমতি পাবেন।

নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসার চারদিন আগেই ইংল্যান্ডে ১০০ বলের টুর্নামেন্টে খেলে সরাসরি যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। ঢাকায় পা রাখার ৪৮ ঘণ্টা পর হওয়া পরীক্ষায় ফিন অ্যালেনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

টাইগারদের বিপক্ষে ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status