|
টাঙ্গাইলের তরুণী শারমিন ফুলবাড়ীতে উদ্ধার
আনন্দ গুপ্ত, ফুলবাড়ী, দিনাজপুর
|
![]() টাঙ্গাইলের তরুণী শারমিন ফুলবাড়ীতে উদ্ধার উদ্ধার হওয়া তরুণী শারমিন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার যুগিহাটী গ্রামের খন্দকার শামীমের মেয়ে। আব্বাস আলীর স্ত্রী নহিমা বেগম বলেন, সকাল সাতটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অজ্ঞাত ওই তরুণীকে দেখতে পান প্রতিবেশি সমীর পাল। মেয়েটিকে জিজ্ঞাসা করলে সে তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। পরে ওই তরুণীকে আমি আমার বাড়িতে নিয়ে যেয়ে রাখি এবং থানা পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। থানার উপ পরিদর্শক (এসআই) মো. আজাদ বলেন, খবর পেয়ে আব্বাস আলীর বাড়ী থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে। থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে তার পরিচয় মিলেছে। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার যুগিহাটী গ্রামের বাসিন্দা এবং সে দশম শ্রেণিতে পড়াশোনা করে বলে জানিয়েছে। সে গত সোমবার রাতে ঢাকা-দিনাজপুরগামী ব্লু-বার্ড কোচে উঠে ফুলবাড়ীতে এসে নেমেছে। ধারণা করা হচ্ছে ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। তার পরিবারে সাথে যোগাযোগের চেষ্টা চলছে। দ্রুতই তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
