ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
পাঁচ বছরের জেল এড়াতে পালিয়ে ছিলেন একযুগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 August, 2021, 7:29 PM

পাঁচ বছরের জেল এড়াতে পালিয়ে ছিলেন একযুগ

পাঁচ বছরের জেল এড়াতে পালিয়ে ছিলেন একযুগ

বাগেরহাটে একযুগ পলাতক থাকার পরে মো. আনোয়ার শেখ (৩৭) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ আগস্ট) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আনোয়ার বাগেরহাট সদর উপজেলার পারনওয়াপাড়া গ্রামের মোজাম শেখের ছেলে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাজা ছাড়াও চুরি মামলা, বিস্ফোরক আইন ও বিশেষ আইনে মোট পাঁচটি মামলা রয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহমুদ হাসান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় সাজা হওয়ার পর থেকে আনোয়ার শেখ পলাতক ছিল। মাঝে মাঝে গোপনে সে বাড়িতে আসতো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে পুলিশ আনোয়ারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০০৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় আনোয়ারের। এরপর থেকেই সে পালাতক ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status