ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
দেশে ফিরে তালেবানের প্রশংসায় শিক্ষক (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 August, 2021, 5:58 PM

দেশে ফিরে তালেবানের প্রশংসায় শিক্ষক (ভিডিও)

দেশে ফিরে তালেবানের প্রশংসায় শিক্ষক (ভিডিও)

তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিচ্ছে। ভারতও নিজ দেশের নাগরিকদের সরিয়ে আনতে শুরু করেছে।
 
কাবুল থেকে ভারতীয় বিমান বাহিনীর বিমানে দিল্লি পৌঁছান ১৬৮ জন নাগরিক। তাদের মধ্যে ফিরেছেন দুই বাঙালি তমাল ভট্টাচার্য ও স্বরজিৎ মুখোপাধ্যায়। ভারতে ফিরেই তালেবানদের প্রশংসায় পঞ্চমুখ তারা।  
বার্তা সংস্থা এবিপি আনন্দ, জিনিউজসহ কলকাতার স্থানীয় গণমাধ্যমে তমাল ভট্টাচার্য তালেবানদের আফগান দখল এবং পরবর্তী গোটা পরিস্থিতির বর্ণনা দেন। তারই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তারা তালেবানদের প্রশংসায় ভাসিয়েছেন।

পেশায় শিক্ষক তমাল ভট্টাচার্যকে বলতে শোনা যায়, ‘তালেবানরা সম্পূর্ণ নতুন একটা দেশ তৈরি করতে চাইছে। কতটা সত্যি জানি না। সময়ই সেটা প্রমাণ করবে। ’

আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘কাবুলে কোনো যুদ্ধ হয়নি। একটা গুলিও চলেনি। খুব শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হয়েছে। ’



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status