ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
নিজঘর থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 23 August, 2021, 2:12 PM

নিজঘর থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

নিজঘর থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’ অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি’র মৃতদেহ গোয়ার বাড়ি থেকে গত শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন আলেকজান্দ্রা জ্যাভি। যদিও ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা। অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি রাশিয়ান মডেল। তার বয়স ২৪ বছর।

ইন্ডিয়া গ্লিটজ এর রিপোর্ট অনুযায়ী, তিনি উত্তর গোয়ার একটি গ্রামে থাকেন। স্থানীয়দের দাবি, সম্প্রতি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার। প্রেমিক তাকে ছেড়ে চলে যাওয়ায় দীর্ঘদিন হতাশায় ভুগেছিলেন তিনি। আগামীতে পুলিশ এ বিষয় তদন্ত করতে পারে।

এর আগে, ২০১৯ সালে যৌন হেনস্থার অভিযোগে চেন্নাইয়ের এক ফটোগ্রাফারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এই অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে সেই ফটোগ্রাফারকে গ্রেপ্তারও করা হয়। জানা গেছে, তাকে এ বিষয় জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে, ‘কাঞ্চনা থ্রি’তে ভূতের চরিত্রে অভিনয় করেছিলেন আলেকজান্দ্রা জ্যাভি। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। পরিচালক ছিলেন রাঘব লরেন্স। যিনি হরর-থ্রিলারেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। এতে অন্যান্য মহিলা প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিগ বস তামিল প্রতিযোগি ওভিয়া, বেধিকা এবং বিগ বস ১৪’র প্রতিযোগি নিকি তাম্বোলি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status