ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
রাজধানীতে তিন তরুণীর লাশ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 4:00 PM

রাজধানীতে তিন তরুণীর লাশ উদ্ধার

রাজধানীতে তিন তরুণীর লাশ উদ্ধার

রাজধানী ঢাকার পৃথক তিন এলাকা থেকে তিনজন তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।  এর মধ্যে মতিঝিল থানাধীন হোটেল ফাইভস্টার থেকে সালমা (১৯), শনির আখড়া এলাকা থেকে তাসমিম (১৬) ও ভাটারা থানাধীন এলাকা থেকে সালমা (২৩) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়।

মতিঝিল থানার এসআই সৈয়দ আলী বলেন, মতিঝিলে সালমা নামের এক তরুণীর মৃত্যুর ঘটনায় রহস্য উদঘাটন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী সময়ে তা জানা যাবে।

ভাটারা থানাধীন এলাকা থেকে সালমা নামের (২৩) আরেক তরুণীর লাশ গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস দিয়েছেন বলে দাবি করছে পরিবার।

এছাড়া কদমতলী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে তাসমিমের লাশ উদ্ধার করে পুলিশ। রোববার রাত সাড়ে ৯টার পর তার লাশ উদ্ধার করা হয়। সে শনিরআখড়া বর্ণমালা স্কুলের শিক্ষার্থী। এবার তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।

নিহত তাসমিমের বাবা দাবি করেন, ঠিকমতো লেখাপড়া না করে মোবাইল ফোনে সময় কাটানোয় বকাঝকা করায় রবিবার রাতে তার মেয়ে আত্মহত্যা করে।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status