ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
ভুয়া চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে তিন মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 August, 2021, 2:41 PM

ভুয়া চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে তিন মামলা

ভুয়া চিকিৎসক ঈশিতার বিরুদ্ধে তিন মামলা

রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারকৃত ভুয়া চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী দিদাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মিরপুরের শাহআলী থানায় র‌্যাব বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেন। আজ র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, শাহ আলী থানায় মামলাগুলোর মধ্যে একটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি প্রতারণা এবং একটি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩, ২৪ ও ৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে।

শাহআলী থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুই মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদনসহ আসামি ঈশিতা ও দিদারকে আজ বিকেলে আদালতে সোপর্দ করা হবে। আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে ভুয়া বিশেষজ্ঞ ডিগ্রি দেশি-বিদেশী বিভিন্ন সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয় দেয়া বহুমুখি প্রতারক ইশরাত রফিক ঈশিতাকে সহযোগী দিদারসহ রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব জানায়, ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেল কলেজ হতে ২০১৩ সালে (সেশন ২০০৫-২০০৬) এমবিবিএস সম্পন্ন করে ২০১৪ সালে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে যোগদান করেন। তবে চার মাস চাকুরি না করতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকুরিচ্যুত হন উচ্চাভিলাষী ইশরাত রফিক ঈশিতা। এরপরই শুরু তার বহুমুখী প্রতারণা।

নিজেকে চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ, চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক হিসেবে পরিচয় দেন। এমপিএইচ, এমডি, ডিও’সহ নানা ভুয়া বিশেষজ্ঞ ডিগ্রী ব্যবহার শুরু করেন। ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবেও বিভিন্ন মতবাদ প্রচার করতে থাকেন। এজন্য বিভিন্ন সাইটে চিকিৎসা শাস্ত্রে গবেষণাধর্মী প্রবন্ধ, আর্টিকেল বা থিসিস পেপার ভুয়া প্রকাশনাও ব্যবহার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status