ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
অ্যাস্ট্রাজেনেকার টিকা ৯৮ শতাংশ কাজ করছে শরীরে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 2 August, 2021, 1:34 PM

অ্যাস্ট্রাজেনেকার টিকা ৯৮ শতাংশ কাজ করছে শরীরে

অ্যাস্ট্রাজেনেকার টিকা ৯৮ শতাংশ কাজ করছে শরীরে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার দুই ডোজ গ্রহণকারী ৯৮ শতাংশ মানুষের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষকরা। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়া ২০৯ জনের ওপর পরিচালিত গবেষণায় এ ফলাফল উঠে আসে।

আজ বিএসএমএমইউর জনসংযোগ বিভাগের কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, অক্সফোর্ডের তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত কোভিশিল্ড দিয়ে বাংলাদেশ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ২০৯ জন টিকাগ্রহীতা স্বেচ্ছায় এ গবেষণায় অংশ নেন।
টিকা গ্রহণকারী বিএসএমএমইউর স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, নার্স ও সাধারণ মানুষের ওপর এ গবেষণা চালানো হয়। তাদের মধ্যে পূর্বে করোনা আক্রান্ত ছিল ৩১ ভাগ। গবেষণায় দেখা যায়, যারা পূর্বে করোনা আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যেই এন্টিবডি তৈরি হয়েছে বেশি। এ গবেষণা থেকে বাংলাদেশের জনগণের ওপর টিকা প্রয়োগের কার্যকর এন্টিবডি তৈরির প্রমাণ পাওয়া যায়।

বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়। গবেষণা টিমের সদস্য ছিলেন প্রেভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রেভিসি (শিক্ষা) ডা. একেএম মোশাররফ হোসেন, হেমাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. সালাহউদ্দিন শাহ।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status