ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
চার তলার কার্নিশে কিশোরী, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 August, 2021, 8:34 PM
সর্বশেষ আপডেট: Sunday, 1 August, 2021, 9:06 PM

চার তলার কার্নিশে কিশোরী, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

চার তলার কার্নিশে কিশোরী, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

রাজধানীর ভাটারা এলাকায় এক কিশোরীকে চারতলা ভবনের কার্নিশে বেঁধে রেখেছে স্থানীয়রা। তাকে উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ভাটারা ভবনের বাইরে আটকে পড়া মেয়েটিকে উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।

স্থানীয়দের দাবি, ওই কিশোরী ভবনের বাইরের দিক থেকে চারতলার কার্নিশে উঠেছিল।  

স্থানীয়রা জানান, ভাটারার বাগানবাড়ি এলাকার একটি আটতলা বাসার সামনে পরিবারের সঙ্গে বসবাস করে ওই কিশোরী। আজ রোববার সন্ধ্যার দিকে সবার অগোচরে সে ভবনের নিচতলা থেকে চারতলা পর্যন্ত উঠে যায়। পরে ভবনের একজন তা দেখতে পান।

ভবন মালিকের ছেলে সাজিদ হোসেন রাত ৭টা ২০ মিনিটের দিকে সাংবাদিকদের বলেন, ওই কিশোরী তাদের বাসার সামনে থাকে। তবে ভবনের বাইরের দিক থেকে সে কেন ও কিভাবে চারতলা পর্যন্ত উঠে গেল, তা বোঝা যাচ্ছে না। পরে কিশোরীকে উদ্ধার করার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status