ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 July, 2021, 8:13 PM

পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৪

পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৪

গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যানের ধাক্কায় চার সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের উত্তর বাসস্টান্ড এলাকায় প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি সিএনজিচালিত অটোরিকশা পলাশবাড়ীর দিকে যাচ্ছিল। পথে সদরের উত্তর বাসস্টান্ড সংলগ্ন প্রশিকা অফিসের সামনে রংপুরগামী একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেয়ার পথে সিএনজির আরো এক যাত্রী নিহত হন।

গাইবান্ধা সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status