ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কবরস্থানে ৬টি বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 July, 2021, 8:01 PM

কবরস্থানে ৬টি বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

কবরস্থানে ৬টি বোমাসদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি কবরস্থানে পলিথিনে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু দেখতে পাওয়ায় তা ঘিরে রেখেছে পুলিশ। বোমাগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।

জানা গেছে, কবর স্থানের খাদেম চান শরীফ শুক্রবার (৩০ জুলাই) সকালে কবরস্থান পরিষ্কার করতে যান। এ সময় তিনি কালো পলিথিনে মোড়ানো কবরের পাশে কিছু একটা দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকদের ডেকে আনেন।

এরপরই স্থানীয়রা পুলিশকে খরব দিলে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে।

এ বিষয়ে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান মোল্লা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পেয়েছি বস্তুগুলো কালো স্কচটেপে দিয়ে মোড়ানো। এগুলো ককটেল কিংবা বোমাও হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status