ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
করোনার টিকা নিবন্ধন করতে গেলেন মৃত্যুর তিন বছর পর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 July, 2021, 6:02 PM

করোনার টিকা নিবন্ধন করতে গেলেন মৃত্যুর তিন বছর পর

করোনার টিকা নিবন্ধন করতে গেলেন মৃত্যুর তিন বছর পর

ঝিনাইদহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঞ্চন নগরের শেখ মোহাম্মদ আলীর ছেলে এসএম আনোয়ার হোসেন। করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করতে গিয়ে জানতে পারলেন তিন বছর আগে মারা গেছেন তিনি। বাড়িতে ফিরে পরিবারকে এ তথ্য জানাতেই সবার চোখ কপালে উঠল।

খোঁজ নিয়ে জানা গেছে, এসএম আনোয়ার নির্বাচন কমিশনের খাতায় ২০১৮ সাল থেকেই মৃত। ওই বছর পৌরসভা থেকে স্মার্টকার্ড গ্রহণ করেন তিনি। এরপর কোনো নির্বাচনে ভোট দিতে যাননি। ভোটার তালিকায়ও তিনি মৃত।

ভোটার তথ্য সংগ্রহকারী ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শরিফুল ইসলাম জানান, বাড়ির লোকজনের কাছে শুনে আনোয়ারের তথ্য ফর্ম পূরণ করা হয়েছে। ইচ্ছাকৃত বা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছুই করা হয়নি। এটা ভুল করে হতে পারে বলে স্বীকার করেন তিনি।

সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান জানান, তথ্যগত ভুল হয়েছে। আবেদন করে সংশোধন করা যাবে।

ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম কবির জানান, সরকার ৮০ শতাংশ লোককে টিকার আওতায় আনার চিন্তা করেছে। সে লক্ষ্যে নিবন্ধন ছাড়া শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের নম্বর লিখে রেখে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যবস্থা চালু হলে এসএম আনোয়ার টিকা নিতে পারবেন।

এদিকে নির্বাচন অফিসের দৃষ্টিতে এমন ঘটনা খুব ছোট হলেও এ সমস্যায় ভুগছেন অনেকেই। কারো বাবা-ছেলের বয়সের পার্থক্য দুই বছর, নামের বানান ভুল, সার্টিফিকেটে এক নাম জাতীয় পরিচয়পত্রে আরেক নাম, প্রকৃত বয়সের চেয়ে জাতীয় পরিচয়পত্রে বয়স ১৫-২০ বছর কম- এমন সমস্যা নিয়ে প্রতিদিন নির্বাচন অফিসে ভিড় করতে দেখা যায় অসংখ্য মানুষকে।

ভুক্তভোগীদের দাবি, সরজমিনে না গিয়ে তথ্য সংগ্রহকারীরা নিজেদের খেয়াল খুশিমতো তথ্য দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status