ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ বন্ধুর
নুরে শাহী আলম লাবলু, গাইবান্ধা
প্রকাশ: Friday, 30 July, 2021, 4:24 PM

গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ বন্ধুর

গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ বন্ধুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আবদুস ছালাম (২৪) ও ফুল মিয়া (২৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। ফুটবল খেলতে মাঠে যাওয়ার সময় তারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ-রাজাবিরাট সড়কের সাপমারা ইউনিয়নের সারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আবদুস ছালাম গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সারাই গ্রামের মো. ফেরদৌস মিয়ার ছেলে ও ফুল মিয়া একই ইউনিয়নের খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুস সালাম ও ফুল মিয়া দুই বন্ধু মিলে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের ইসলামপুরে যাচ্ছিলো। পথে সারাই গ্রামে সড়কের মোড় ঘুরতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তারা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সাপমারা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আইয়ূব হোসেন জানান, দুই বন্ধু ইসলামপুর কলেজ মাঠে ফুটবল
খেলতে বাড়ি থেকে বের হয়। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, চালক নিয়ন্ত্রণ হারানোয় এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status