ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর বিষপান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 30 July, 2021, 2:33 PM

স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর বিষপান

স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামীর বিষপান

পারিবারিক কলহের জের ধরে জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার পর এক ব্যক্তি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন।  

পৌর শহরের শাহমখদুম সাজিপাড়া এলাকায় শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত হালিমা খাতুন তিন সন্তানের জননী। অভিযুক্ত আলী আকবরকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

আক্কেলপুর থানার ওসি সাইদুর রহমান ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার ভোররাতের দিকে আলী আকবর তার স্ত্রীকে ধারাল ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন। এরপর পাশের ঘরে গিয়ে তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তাদের তিন সন্তান আত্মীয়ের বাড়িতে ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী আকবরকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর ময়নাতদন্তের জন্য হালিমা খাতুনের লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

আলী আকবর পেশায় একজন সবজি বিক্রেতা। এর আগেও একবার তিনি স্ত্রীকে হত্যার চেষ্টা চালিয়েছিল বলে প্রতিবেশিরা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status