ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
এ আর রহমানের মতো শিক্ষক পেয়ে আমি কৃতজ্ঞ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 9:36 PM

এ আর রহমানের মতো শিক্ষক পেয়ে আমি কৃতজ্ঞ

এ আর রহমানের মতো শিক্ষক পেয়ে আমি কৃতজ্ঞ

সম্প্রতি কিংবদন্তি সঙ্গীত পরিচালক এআর রহমানের সাথে কাজ করেছেন সময়ের আলোচিত শিল্পী ও গীতিকার অনন্যা বিরলা । আরো অনেক উঠতি শিল্পীর মতোই তিনি এ বিখ্যাত সঙ্গীত পরিচালকের সাথে কাজ করতে মুখিয়ে ছিলেন। সাম্প্রতি বোম্বে টাইমসকে তিনি বলেন, এ আর রহমানের মতো শিক্ষক পেয়ে আমি কৃতজ্ঞ।

ভারতের এ বিখ্যাত সংগীতজ্ঞের সাথে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বিরলা বলেন, আমার জীবনে গান শেখার সবচেয়ে স্মরণীয় ঘটনা এটা। আমি এআর রহমানের মতো কিংবদন্তি সঙ্গীত পরিচালকের সাথে কাজ করতে পেরে কৃতজ্ঞ। তার সাথে কাজ করা আমার স্বপ্ন ছিল। পরে এআর রহমানের সাথে কাজ করার মাধ্যমে এ স্বপ্ন সত্যে পরিণত হয়েছে। সে যাই হোক, সঙ্গীত ও জীবন নিয়ে তার সাথে অভিজ্ঞতা বিনিময় আমার জীবনের একটি আনন্দঘন মুহূর্ত বলে স্মরণীয় থাকবে। এটা আসলে আমার জন্য একটি স্বর্গীয় উপহার।

অনন্যা বিশ্বাস করেন যে যদি কোনো শিল্পীর সাথে সৃষ্টিশীলতার বিষয়ে অনুভূতির মিল না থাকে, তাহলে তার সাথে কাজ করা কঠিন। তিনি বলেন, যদি কোনো শিল্পী কারো সাথে কাজ করার সময় স্বাচ্ছন্দ অনুভব না করেন, তাহলে যৌথভাবে কাজ করাটা ক্ষতিকর। কিন্তু, এআর রহমান স্যার যে এত বেশি জানেন তা কখনো আমাকে বুঝতে দেননি, তার আচরণ গুরুগম্ভীর ছিল না। এটা আসলে একটি অনবদ্য সহযোগিতামূলক যৌথকাজ ছিল। আমি নির্ভয়ে ও স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে পেরেছি। আমরা দু’জনেই এ সঙ্গীতায়োজনের চাহিদা অনুসারে আবহ সঙ্গীত সংযোজনের ব্যাপারে সচেতন ছিলাম। এআর রহমানের মতো শিক্ষক পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।

তিনি আরো বলেন, আমাদের দেশের (ভারত) প্রত্যেক নাগরিক বিখ্যাত খেলোয়াড়দের নিয়ে যে আবেগ ও অহঙ্কারের প্রকাশ ঘটায় তা এ সঙ্গীতায়োজনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে এ করোনাকালীন সময়েও খেলোয়াড়দের প্রতি তাদের আবেগের এমন বহিঃপ্রকাশ ঘটেছে। এ সকল বিষয়ই আমাদের এ অ্যালবামের মাধ্যমে চমৎকারভাবে প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status