ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কুষ্টিয়ায় ১০ মিনিটের ব্যবধানে দুবার টিকা নিলেন এক ব্যক্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 9:03 PM

কুষ্টিয়ায় ১০ মিনিটের ব্যবধানে দুবার টিকা নিলেন এক ব্যক্তি

কুষ্টিয়ায় ১০ মিনিটের ব্যবধানে দুবার টিকা নিলেন এক ব্যক্তি

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার দুই ডোজ টিকা ১০ মিনিটের ব্যবধানে নিয়েছেন এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

টিকা নেওয়া ওই ব্যক্তির নাম বাশারুজ্জামান (৩৮)। তিনি খোকসা উপজেলার বুজরুক মির্জাপুর গ্রামের বাসিন্দা। দুপুরে টিকার কার্ড নিয়ে তিনি নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় কর্তব্যরত নার্স তাঁকে টিকা দেন। এরপর কিছুক্ষণ পরই তাঁকে আবার টিকা দেওয়া হয়।

বাসারুজ্জামান বলেন, ‘পরে এসে আবার দাঁড়িয়েছি। আরেক নার্স বলেন, ভেতরে যান। আবার জামা খুলছি আবার দিছে।’

টিকা নেওবার পর বাসারুজ্জামান বলেন, ‘আমি তো নিয়ম জানি না। কাগজ নিয়ে টিকা কেন্দ্রে আসছি। উনি (নার্স) কলেন, জামা খোলেন। আমি জামা খুললাম আর উনি আমাকে একটা টিকা দিলেন। পরে এসে আবার দাঁড়ায়ছি। আরেক নার্স কলেন, ভিতরে যান। আবার জামা খুলছি আবার দিছে। পরে ম্যাডামকে বলছি, ম্যাডাম এইটা (টিকা) দুটো করে কি না। তখন ম্যাডাম বলেন দুইটা হবে কেন। এখন সমস্যা হবে কি না জানি না।’

তবে কর্তব্যরত নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এটা একটা ভুল, তিনি একবার টিকা নিয়েছেন। অথচ আমাকে বলেন নাই।’

খোকসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান মারুফ বলেন, টিকা নেওয়ার আগে কেন ওই ব্যক্তি বলেননি যে তিনি আগে একবার টিকা নিয়েছেন। এটা টিকাগ্রহীতার ভুল। তিনিই দায়ী। তবে দুবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না। তাঁর শারীরিক খোঁজখবর রাখা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status