ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, ছবি ভাইরাল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 12:16 PM

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, ছবি ভাইরাল

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, ছবি ভাইরাল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়েছে। পরে বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার ফেসবুকে বিয়ের ছবি ভাইরাল হলে সবাই তাদের অভিনন্দন জানান।

এর আগে গত বৃহস্পতিবার কঠোর লকডাউনের মধ্যে এক লাখ টাকা করে কাবিনে যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে হয়।

যমজ ছেলে আল আমিন ও আমিনুল মাস্টার্স পাস করে ঢাকায় ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে যজম মেয়ে ফাতেমা ও ফারজানা দুজনই মাস্টার্স শেষ করেছেন।

জানা গেছে, উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা নয়াপাড়া গ্রামের বেল্লাল হোসেনের যমজ মেয়ের সঙ্গে একই উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের আব্দুর রশিদের যমজ ছেলের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়।

যমজ বোনের আত্মীয় রবিউল ইসলাম জানান, ঘটকের মাধ্যমে যমজ বোনের জন্য যমজ ছেলের সন্ধান পাওয়া যায়। এর পর সব কিছু মিলে গেলে গত বৃহস্পতিবার কঠোর লকডাউনের মধ্যে এক লাখ টাকা করে কাবিনে সীমিত পরিসরে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status