ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মাদ্রাসা ছাত্রীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করলো ইমাম
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 10:50 AM

মাদ্রাসা ছাত্রীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করলো ইমাম

মাদ্রাসা ছাত্রীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করলো ইমাম

কুমিল্লার চান্দিনায় তের বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ করেছে আবুল বাশার (৫০) নামে এক মসজিদের ইমাম। এ ঘটনায় গতকাল সোমবার চান্দিনা থানায় ধর্ষণ মামলা করেছেন ঐ ছাত্রীর বাবা। অভিযুক্ত আবুল বাশার উপজেলার বাতাঘাসী ইউনিয়নের শব্দলপুর গ্রামের মুন্সীবাড়ির মৃত মোতালেব মুন্সীর ছেলে। তিনি সুহিলপুর ইউনিয়নের তীরচর নয়াবাড়ি মসজিদের ইমাম।

জানা যায়, ঐ মাদ্রাসাছাত্রীকে প্রাইভেট পড়ানোর সময় গত ২২ জুলাই ফুঁসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় আবুল বাশার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে পরের দিন থানায় একটি অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। টানা দুই দিন অজ্ঞাত স্থানে মেয়েটিকে আটকে রেখে ধর্ষণ করে আবুল বাশার। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে দুই দিন পর গত ২৪ জুলাই আবুল বাশার তার ভাই আবু ইউসুফকে খবর দিয়ে তার হাতে মেয়েটিকে তুলে দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ অবস্থায় মেয়েটিকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারের পরামর্শে কুমিল্লার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status