ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
এবার টেকনাফে পাহাড়ধসে প্রাণ গেল ৫ ভাই-বোনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 July, 2021, 10:36 AM

এবার টেকনাফে পাহাড়ধসে প্রাণ গেল ৫ ভাই-বোনের

এবার টেকনাফে পাহাড়ধসে প্রাণ গেল ৫ ভাই-বোনের

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ভারি বর্ষণে পাহাড়ধসে পাঁচ ভাই-বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী ভিলেজারপাড়া এলাকায় এ পাহাড়ধসের ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন, স্থানীয় সৈয়দ আলমের পাঁচ সন্তান শুক্কুর, জুবাইর, রহিম, কোহিনুর ও জাইনবা।

টেকনাফের নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, সৈয়দ আলমের বাড়ি পাহাড়ের পাদদেশে। ভারি বৃষ্টিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পাহাড়ের একাংশ ধসে পড়ে বাড়ির ওপর।

মাটিচাপায় ঘটনাস্থলেই মারা যান সৈয়দ আলমের তিন ছেলে ও দুই মেয়ে। আহত হন সৈয়দ আলম ও তার স্ত্রী।

এর আগে মঙ্গলবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভারি বর্ষণে পাহাড়ধসে  পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status