ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
বিয়ের অনুষ্ঠান পণ্ড, ৫০০ অতিথির খাবার গেল এতিমখানায়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 10:08 PM

বিয়ের অনুষ্ঠান পণ্ড, ৫০০ অতিথির খাবার গেল এতিমখানায়

বিয়ের অনুষ্ঠান পণ্ড, ৫০০ অতিথির খাবার গেল এতিমখানায়

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামে সরকারি বিধি-নিষেধ অমান্য করে জালু মিয়া নামে এক ব্যাক্তি তার ছেলের বিয়ের আয়োজন করছিলেন। ৫০০ অতিথিকে খাওয়ানোর জন্য করা হয় রান্না। বাড়িতে গেইট ও আলোকসজ্জারও কমতি ছিল না।

মঙ্গলবার দুপুরে যখন অনুষ্ঠানের প্রস্তুতির শেষ পর্যায়ে তখন বাড়ির সামনে আসে বেশ কয়েকটি গিড়ী। বাড়ির লোকজন মনে করেন কনে পক্ষের অতিথিরা মনে হয় চলে এসেছেন। কিন্তু না। কোন অতিথি নয়। গাড়ী থেকে নেমে আসেন খাকি ড্রেস পরিহিত সেনাবাহিনী, পুলিশ আর আনসার সদস্যরা। সবার সামনে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।

তিনি এসে নির্দেশ দেন আয়োজন বন্ধ করার। আইন না মেনে এই আয়োজন করায় বরের বাবা জালু মিয়াকে করেন ১০ হাজার টাকা অর্থদণ্ড। আর অতিথি আপ্যায়নের জন্য রান্না করা ৫০০ জনের খাবার গাড়িতে করে নিয়ে যান এতিমখানায় বিতরণের জন্য।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, আইন না মেনে এই ওয়ালিমা অনুষ্ঠান আয়োজন করায় তা পণ্ড করা হয়েছে। বরের পিতার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। খাবারগুলো পৌঁছে দেয়া হয়েছে বিভিন্ন এতিমখানায়। এটি সবার জন্য উদাহরণ সৃষ্টি করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status