ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
আগস্টে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 10:02 PM

আগস্টে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ

আগস্টে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করতে চায় বাংলাদেশ

এয়ার বাবল চুক্তি অনুযায়ী চলতি বছরের আগস্টে ভারতের সঙ্গে সীমিত পরিসরে ফ্লাইট চালু করতে চায় সরকার। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।

মঙ্গলবার (২৭ জুলাই) পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।

পররাষ্ট্রসচিব বলেন, এয়ার বাবল চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথাবার্তা বলছি। আমরা সীমিত পরিসরে ফ্লাইট চালুর প্রস্তাব রেখেছি। আগস্টের কোনো একটা সুবিধাজনক সময়ে এটা শুরু করার ব্যাপারে আশা রাখি।

মাসুদ বিন মোমেন বলেন, বিভিন্ন দেশের করোনাভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান বিচার-বিশ্লেষণ করে থাকি। ভারতের নাম্বারস (আক্রান্তের সংখ্যা) অনেক কমেছে, সেই অনুযায়ী আমরা কিছুটা শিথিল করতে পারি। অনেক সময় মারাত্মক রোগীরা ভারতের চিকিৎসার জন্য দ্রুত যেতে চান। আবার ভারত থেকে যারা বাংলাদেশে ফেরত আসছে, তারা সীমান্ত দিয়ে আসছে।

করোনা সংক্রমণ কমাতে ৫ জুলাই ভারতসহ ৮টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ভারত ছাড়া বাকি দেশগুলো হলো- বতসোয়ানা, নেপাল, মঙ্গলিয়া, নামিবিয়া, পানামা, দক্ষিণ আফ্রিকা ও তিউনিশিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status