ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
স্বামীকে জামিনে মুক্ত করতে এসে ধর্ষণ হলেন গৃহবধূ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 July, 2021, 10:01 PM

স্বামীকে জামিনে মুক্ত করতে এসে ধর্ষণ হলেন গৃহবধূ

স্বামীকে জামিনে মুক্ত করতে এসে ধর্ষণ হলেন গৃহবধূ

মাদক মামলায় নারায়ণগঞ্জ কারাগারে থাকা স্বামীকে জামিনে মুক্ত করতে টেকনাফ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় এসে দুই দফায় ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৪০)।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে জামালপুর জেলার ইসলামপুর থানার অমপুরের লেবু মিয়ার পুত্র ও ফতুল্লা থানার ইসদাইরস্থ আইডিয়াল স্কুল সংলগ্ন আলামিনের বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া ফিরোজ মিয়াকে (২৮) আসামি করে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

বাদীর অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই নারীর স্বামী মাদক মামলায় নারায়ণগঞ্জ জেলা কারাগার আটক রয়েছে। স্বামীকে জামিনে মুক্ত করার কথা বলে ফিরোজ মিয়া ভুক্তভোগীকে ১৫ জুলাই ফোন করে নারায়ণগঞ্জ আসতে বলেন। স্বামীকে মুক্ত করতে তার আশ্বাসে সে টেকনাফ থেকে নারায়ণগঞ্জে আসেন। ফিরোজ তাকে তার ইসদাইরস্থ ভাড়া বাসায় থাকার জন্য প্রস্তাব দিলে রাজি হয়। তার স্বামীকে কারাগার থেকে মুক্ত করার কথা বলে ফিরোজ বাদীর কাছ থেকে ৫৫ হাজার টাকাও নেয়।

ভুক্তভোগী অভিযোগে বলেন, ২০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে সে ঘুমিয়েছিল। এসময়ে ফিরোজ তাকে ধর্ষণ করে। বাঁধা দিলে তাকে হত্যা করার হুমকি দেয়। সোমবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে স্বামীর সঙ্গে দেখা করিয়ে দেয়ার কথা বলে অজ্ঞাত একটি স্থানে নিয়ে হত্যা করার হুমকি দিয়ে দ্বিতীয় বারের মতো ধর্ষণ করে ফিরোজ। ধর্ষণ শেষে তাকে রিকশায় করে শহরের চাষাড়া বাস স্ট্যান্ড এলাকায় পাঠিয়ে দেয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই রউফ আরটিভি নিউজকে জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ। ভুক্তভোগী গৃহবধূকে পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status