ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়েতে বরকে বেবি ফিডার উপহার, রেগে আগুন বউ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 1:06 PM

বিয়েতে বরকে বেবি ফিডার উপহার, রেগে আগুন বউ

বিয়েতে বরকে বেবি ফিডার উপহার, রেগে আগুন বউ

বিয়ে মানে দুটি মন ও দুটি পরিবারের মিলন। বিয়ে মানে জীবনের একটি নতুন অধ্যায়। আর এই বিয়ের প্রতিটি পদক্ষেপে অঙ্গ করে নিয়েছে ফটোগ্রাফি, ছবি ভিডিও ইত‍্যাদি। তাই মাঝে মাঝেই বিয়ের নানারকম ভিডিও সোশ্যাল মিডিয়ার সামনে আসে। কিছু কিছু বিয়ের ঘটনা এতটাই হাসির পরিবেশ সৃষ্টি করে যা ভাইরাল হয়ে যায় নিমেষে। সম্প্রতি এবার বিয়ে বাড়ির এরকমই এক মজার ঘটনা সামনে এসেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সদ্য বিয়ে হওয়া নবদম্পতি নিজেদের আসনে বসে আছে। একে একে অতিথিরা এসে উপহার দিচ্ছেন। সেরকমই ছেলের বন্ধুরা এসে নতুন বৌদির হাতে একটি ছোট্ট উপহার তুলে দেয়। নতুন বউয়ের কিছুটা সন্দেহ হয় আর প‍্যাকেট খুলে দেখতেই নতুন বউ রেগে লাল হয়ে যায়। প‍্যাকেটটি সে ছুড়ে ফেলে দেয়‌।

আসলে ওই প্যাকেটে ছিল বেবি ফিডার। রসিকতা করতেই এই উপহার নিয়ে হাজির হয়েছিল বন্ধুরা। যা দেখে রেগে যায় নতুন কনে। পরেরবার আবার ওই বেবি ফিডারটি কনের কাছে নিয়ে গেলে তার হাভেভাবে বোঝায় যায় এমন রসিকতা মোটেও পছন্দ করছে না। ভিডিওটি সামনে আসতেই হাসির রোল উঠেছে নেটিজেনদের মধ্যে। ভিডিও আপলোড হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে প্রায় তিন লাখ মানুষ ভিডিওটি লাইক করেন। শেয়ারও হয় প্রচুর।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status