ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
সাকিবের দ্বিতীয় বউ মেহজাবিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 12:14 PM

সাকিবের দ্বিতীয় বউ মেহজাবিন

সাকিবের দ্বিতীয় বউ মেহজাবিন

গত ২০ মার্চ ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসান জানিয়েছিলেন নিজের বায়োপিক নির্মাণের কথা। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণ হয়নি। সাকিবের বায়োপিকের ঘোষণা আসতেই সেটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঘোষণা আসার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। বায়োপিকে কে কে অভিনয় করছেন, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। বায়োপিকে সাকিব ও তার স্ত্রী শিশিরের চরিত্রে কাদের ভালো মানাবে সে বিষয়ে মতামত দিয়েছেন অনেকেই।

চেহারার মিল থাকায় শিশিরের জায়গায় সোশ্যাল মিডিয়ার অডিয়্যান্সরা দেখতে চেয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। অনেকেই ধারণা করছেন, সাকিবের বউ হিসেবে মেহজাবিনকে বেশি মানাবে। কারণ শিশিরের সঙ্গে মেহজাবিনের চেহারার অনেক মিল আছে।

অন্যদিকে সাকিবের ভূমিকায় ইয়াশ রোহান ও জিয়াউল রোশানের নামে আসে। রোহানের সঙ্গে সাকিবের চেহারা ও কণ্ঠে বেশি মিল থাকায় তাকে নিয়েই ভাবছেন অনেকেই।

যদিও বায়োপিক কে নির্মাণ করছেন বা কারা থাকবেন সে ব্যাপারে কোনো তথ্য দেননি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত কারা থাকছেন বায়োপিকে সেটি জানতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে সবাইকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status