ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
তিউনিসিয়ায় পার্লামেন্ট বিলুপ্ত করে প্রধানমন্ত্রীকে বরখাস্তের ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 26 July, 2021, 11:57 AM

তিউনিসিয়ায় পার্লামেন্ট বিলুপ্ত করে প্রধানমন্ত্রীকে বরখাস্তের ঘোষণা

তিউনিসিয়ায় পার্লামেন্ট বিলুপ্ত করে প্রধানমন্ত্রীকে বরখাস্তের ঘোষণা

গণবিক্ষোভের জেরে তিউনিসিয়ার পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করলেন প্রেসিডেন্ট কায়েস সাঈদ। বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী হিশাম মেশিশিকে।

কোভিড নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে গত কয়েকদিন ধরেই বিক্ষোভে উত্তাল দেশটি। প্রতিবাদ জানাতে রোববার রাজপথে নামে লাখো মানুষ। এদিন পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় আন্দোলনকারীদের।

অস্থিরতার প্রেক্ষিতে নিরাপত্তা বিষয়ক জরুরি সভা ডাকেন প্রেসিডেন্ট কায়েস। রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেন সামাজিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের নির্বাহী দায়িত্ব গ্রহণ করবেন তিনি। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের কথাও জানান।

এদিকে প্রেসিডেন্টের পদক্ষেপকে অভ্যুত্থান হিসেবে দেখছে বিরোধীরা। এক বছরের বেশি সময় ধরে কায়েসের সাথে দ্বন্দ্ব চলছিল বিদায়ী প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রীকে বরখাস্তের ঘোষণায় রাজপথে উল্লাস করে হিশাম মেশিশি’র বিরোধীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status