ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
অক্সিজেনের অভাবে শ্রমিকের মৃত্যু, হাসপাতালে স্বজনদের ভাঙচুর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 11:15 PM

অক্সিজেনের অভাবে শ্রমিকের মৃত্যু, হাসপাতালে স্বজনদের ভাঙচুর

অক্সিজেনের অভাবে শ্রমিকের মৃত্যু, হাসপাতালে স্বজনদের ভাঙচুর

মাদারীপুরে সড়ক দুর্ঘনায় আহত হাসপাতালে ভর্তি শিপন মাতবর (৩৫) নামে এক যুবকের অক্সিজেনের অভাবে মৃত্যুকে কেন্দ্র করে জেলা সদর হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজনরা।

এ ঘটনায় নিহতের বড় ভাইকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে সদর হাসপাতালের দোতলায় ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত শিপন চরমুগরিয়া এলাকার আলী মাতবরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে সদর উপজেলার খাগদীতে ইটবোঝাই একটি ট্রলি উল্টে আহত হন নির্মাণ শ্রমিক শিপন। পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের দোতলায় তাকে ভর্তি করা হয়। তার কিছু সময় পর শিপনের মৃত্যু হয়। এতে অক্সিজেন দিতে দেরি করার অভিযোগে হাসপাতালের দোতলায় ব্যাপক ভাঙচুর চালায় নিহতের স্বজনরা।

এ সময় পুরুষ ওয়ার্ডের দরজা, দুটি ইসিজি মেশিন তছনছ করে তারা। এতে হাসপাতালে ভর্তি হওয়া অন্য রোগীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের বড় ভাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সদর মডেল থানা পুলিশ। তবে, দায়িত্বে অবহেলার বিষয়টি অস্বীকার করেছেন চিকিৎসকরা।
এদিকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

হাসপাতালের দোতলায় থাকা রিনা বেগম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার অনেক পরে আহত শিপনকে অক্সিজেন দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে নিহতের স্বজনরা।

ভর্তি হওয়া আরেক রোগী বলেন, তাৎক্ষণিক ৭-৮ জন লোক এসে নার্সের রুমের ভেতর ঢোকার চেষ্টা করে। পরে দায়িত্বরত নার্সরা দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে নিহতের ঘনিষ্টজনরা দরজা ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব চালায়।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (এমও) সাইফুর রহমান সাঈদ বলেন, শিপন নামের রোগী আহত অবস্থায় হাসপাতালে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাকে ফরিদপুর পাঠানো জন্য বলা হয়েছিল। শিপনের অবস্থা শুরুতেই খারাপ ছিল। হাসপাতালে তার চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। নিহতের স্বজনদের অভিযোগ সত্য নয়।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম মিঞা জানান, পুলিশের জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে হাসপাতাল ভাঙচুরের বিষয়টি জানতে পারি। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহতের বড় ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status