ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ঈদের দিন নিখোঁজ, জঙ্গলে মিলল শিশুর মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 11:14 PM

ঈদের দিন নিখোঁজ, জঙ্গলে মিলল শিশুর মরদেহ

ঈদের দিন নিখোঁজ, জঙ্গলে মিলল শিশুর মরদেহ

হবিগঞ্জের মাধবপুরে ঈদের দিন নিখোঁজ হয় তাহমিনা আক্তার লিজা (১০) নামের এক শিশু। রোববার (২৫ জুলাই) জঙ্গল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঈদের দিন সকালে নিখোঁজ হয় শিশু তাহমিনা। লিজা আলাবই গ্রামের সেলিনা আক্তারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে লিজাকে তার মা দোকান থেকে নুডলস আনতে পাঠান। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার (২২ জুলাই) নিখোঁজের বিষয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী আলাবই জঙ্গলমুড়া নামক স্থানে লাকড়ি কুড়াতে গিয়ে মরদেহ দেখতে পান। তিনি স্থানীয়দের বিষয়টি জানান।

পরে থানায় খবর দিলে মাধবপুর ও চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও পিবিআইর প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। তবে এ ঘটনার মূল রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status