ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ছেলের করোনা শুনে মায়ের মৃত্যু, পরে ছেলের মৃত্যুর খবরে চলে গেলেন বাবাও
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 2:38 PM

ছেলের করোনা শুনে মায়ের মৃত্যু, পরে ছেলের মৃত্যুর খবরে চলে গেলেন বাবাও

ছেলের করোনা শুনে মায়ের মৃত্যু, পরে ছেলের মৃত্যুর খবরে চলে গেলেন বাবাও

ছেলে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি, এমন খবর পেয়ে প্রথমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মা। পরবর্তী সময়ে করোনায় আক্রান্ত ওই ছেলের মৃত্যুর খবরে হৃদরোগে মারা গেলেন বাবাও। এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদানন্দপুর গ্রামে। মাত্র তিন দিনের ব্যবধানে একই পরিবারের এ তিন সদস্যের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন- সদানন্দপুর গ্রামের আব্দুল মান্নান সিদ্দিকী (১০৫), তার স্ত্রী রাবেয়া বেগম (৯৫) ও তাদের ছেলে ল্যান্স কর্পোরাল (অব.) শহিদুল ইসলাম স্বপন (৬৫)।

শনিবার (২৪ জুলাই) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা ও ছেলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন কর হয়। এর আগে ঈদের দিন বুধবার (২১ জুলাই) মারা যান রাবেয়া খাতুন।

জানা গেছে, সপ্তাহখানেক আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন শহিদুল ইসলাম স্বপন। বুধবার তার অবস্থা খারাপ হওয়ায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে ছেলের অবস্থা খারাপ শুনে তার মা রাবেয়া বেগম ঈদের দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অপরদিকে, শনিবার (২৪ জুলাই) ছেলে শহিদুল ইসলাম স্বপন মারা যান। তার মৃত্যুর খবর শুনে দুপুরের দিকে বাবা আব্দুল মান্নান সিদ্দিকীও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

সয়দাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল বলেন, শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বাবা-ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status