ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
চাকরিজীবী লীগ করে পদ গেলো হেলেনার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 2:01 PM

চাকরিজীবী লীগ করে পদ গেলো হেলেনার

চাকরিজীবী লীগ করে পদ গেলো হেলেনার

‘চাকরিজীবী লীগ’ করার কারণে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারালেন হেলেনা জাহাঙ্গীর।

শনিবার (২৪ জুলাই) আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি বিষয়টি নিশ্চিত করেছেন।

চুমকি বলেন, বারবার শৃঙ্খলা ভঙ্গ করায় হেলেনা জাহাঙ্গীরের সদস্য পদ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে দপ্তর সম্পাদককে চিঠি প্রস্তুত করতে বলা হয়েছে।

চুমকি বলেন, তার কর্মকাণ্ডে উপ-কমিটি বিব্রত। তাই তাকে সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।


কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন হেলেনা জাহাঙ্গীর।‌

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন বলেন, বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য গত মাসেই তাকে (হেলেনা জাহাঙ্গীর) কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ওই চিঠির জবাব দেননি তিনি। এজন্য নির্দিষ্ট সময় পর এটা স্বাভাবিকভাবেই অব্যাহতি হয়ে গেছে। কাজেই বলা যায়, বর্তমানে তিনি ওই কমিটিতে আর নেই।

আরও পড়ুন: চার দশকেও ‘মহানায়ক’কে ভোলেনি বাঙালি
অব্যাহতির বিষয়ে হেলেনা জাহাঙ্গীর বলেন, ‘বিষয়টি আমি জানিই না। জানলে এই বিষয়ে কিছু বলতে পারতাম।’

তিনি বলেন, ‘চাকরিজীবী লীগ চার বছর আগের একটি সংগঠন। ওরা আমাকে বলল, আপা আমরা আপনাকে রাখতে চাই। আমি বললাম, আমি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানাব। এর বেশি আমি কিছু জানি না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status