ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
নেশার টাকা যোগাড় করতে না পেরে আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 July, 2021, 12:01 PM

নেশার টাকা যোগাড় করতে না পেরে আত্মহত্যা

নেশার টাকা যোগাড় করতে না পেরে আত্মহত্যা

নেশার টাকা যোগাড় করতে না পেরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উতিন (৫৮) নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে। তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাশরইল ভূমিহীন পাড়া গ্রামের এতেয়ারে ছেলে।

শনিবার (২৪ জুলাই) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কাশরইল ভূমিহীন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


ইউপি সদস্য বাইরুল ইসলাম জানান, বিকেলে উতিন তার নিজ বাড়িতে মদপানের পর বিষপানে আত্মহত্যা করেছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাসও।

তিনি বলেন, ‘নেশা করার কারণে তার পরিবারের অভাব-অনটন লেগেই থাকত। এজন্য সবার অগোচরে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করেছে ওই ব্যক্তি। তার মরদেহে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status