ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পল্লবীর সেই সাহিন হত্যা মামলার আসামি ইয়াবা বাবু গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 11:09 AM

পল্লবীর সেই সাহিন হত্যা মামলার আসামি ইয়াবা বাবু গ্রেফতার

পল্লবীর সেই সাহিন হত্যা মামলার আসামি ইয়াবা বাবু গ্রেফতার

রাজধানীর পল্লবী থেকে আলোচিত সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মঞ্জুরুল হাসান বাবু ওরফে ইয়াবা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পল্লবীর লাল মাঠ এলাকা থেকে আটকের পর তাকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, বাবু মিরপুরে সাহিনুদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি। তবে ওই মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। তার আগে আসামি বাবুকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আলোচিত সাহিনুদ্দিন হত্যার ঘটনায় এর আগে পরিকল্পনাকারী হিসেবে লক্ষ্মীপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আউয়ালসহ ১০ জনের বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মনির ও মানিক নামের দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ খুনের ঘটনার সিসিটিভি ফুটেজে মনির ও মানিককে সরাসরি অংশ নিতে দেখা যায়।

গত ১৬ মে মিরপুরের পল্লবীর সিরামিকস গেটে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status