ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
১১৭ কোটি টাকা দিয়ে মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন নেইমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 23 July, 2021, 3:31 PM

১১৭ কোটি টাকা দিয়ে মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন নেইমার

১১৭ কোটি টাকা দিয়ে মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন নেইমার

কোপা আমেরিকায় হেরে গিয়ে মেসিকে ধরে কান্নায় ভেঙ্গে পড়েছিলেন নেইমার। তবে সবাই একটা বিষয়ে জানা নেইমার কিন্তু খুব আমুদে, সব সময় আনন্দ আর খুশিতে থাকতে পছন্দ করেন। যত দুঃখ কষ্টই থাকুক না কেন, তিনি জীবনটাকে উপভোগ করতে চান।

সেই উপভোগের মন্ত্র থেকেই এবার মার্সিডিজ হেলিকপ্টার কিনে ফেললেন ব্রাজিল সুপারস্টার। এটা কিনতে নেইমারের পকেট থেকে খসেছে ১ কোটি পাউন্ড! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১১৭ কোটি টাকা। এইচ-১৪৫ মডেলের মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টার একদম নতুন। বিখ্যাত কমিক চরিত্র ব্যাটম্যানের 'ব্যাটমোবাইল'- এর আদলেই নাকি এই হেলিকপ্টারের ডিজাইন করা হয়েছে।

ডিজাইন এবং দামের কারণেই নেইমারের নতুন হেলিকপ্টার নিয়ে এত তোলপাড়। নেইমার ডিসি কমিকসের অনেক বড় ভক্ত। তাই তিনি এই বিশেষ হেলিকপ্টারটি কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।  মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টারটি নিজের মতো করে সাজিয়েছেন নেইমার। এর পেছনে নেইমারের লোগেও লাগানো আছে। সেই হেলিকপ্টার রিও ডি জেনিরোয় নিজের বাড়ির সামনের বাগানে রেখে ছবি তুলেছেন নেইমার। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status