ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
খুলনায় করোনা কেড়ে নিল আরও ৫২ প্রাণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 July, 2021, 3:26 PM

খুলনায় করোনা কেড়ে নিল আরও ৫২ প্রাণ

খুলনায় করোনা কেড়ে নিল আরও ৫২ প্রাণ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৫২ জনের মৃত্যু হয়েছে; একই সময়ে নতুন করে এক হাজার  ১৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়।  বাকিদের মধ্যে খুলনা জেলায় ১২ জন, যশোরে ১১ জন, নড়াইলে দুই, মাগুরায় দুই, ঝিনাইদহে তিন ও মেহেরপুরে পাঁচজন।

এর আগে রোববার এই বিভাগে ৫১ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তবে এর আগে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের করোনা পরিস্থিতি নিয়ে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। বাকিদের মধ্যে খুলনায় ১২ জন, যশোরে ১১ জন, নড়াইলে দুজন, মাগুরায় দুজন, ঝিনাইদহে তিনজন ও মেহেরপুরে পাঁচজন।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮২ হাজার ৫৮৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৯৪৭ জন।  

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status