ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 July, 2021, 12:37 PM

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে বাবা ইউসুফ ফকিরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ জুলাই) রাতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। একই দিন রাতে আমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, প্রায় ৫ বছর আগে ওই ভুক্তভোগীর মায়ের সঙ্গে ইউসুফ ফকিরের বিয়ে হয়। চলতি মাসের গত ১৩ জুলাই ভুক্তভোগী তার নানার বাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়া এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসে। এ সময় ইউসুফ ওই কিশোরীকে কুয়াকাটা সৈকতের ঝাউ-বাগান এলাকায় নিয়ে নানান ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার বেশ কয়েকদিন পর ওই কিশোরীর মা তার নানা বাড়িতে আসলে পুরো বিষয়টি তার মাকে জানান।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান আরটিভি নিউজকে জানান, অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৯ জুলাই) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status