ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
এক সপ্তাহে ৩ জনের মৃত্যু, তবুও যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 July, 2021, 9:21 PM

এক সপ্তাহে ৩ জনের মৃত্যু, তবুও যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি

এক সপ্তাহে ৩ জনের মৃত্যু, তবুও যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে এক সপ্তাহের ব্যবধানে ঝরে গেছে তিন প্রাণ। এখনো হাসপাতালে কাতরাচ্ছেন দুজন। তবুও বন্ধ হয়নি যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি।

নিয়মনুযায়ী গ্যাস সিলিন্ডার বিক্রি ও মজুত স্থানে পর্যাপ্ত আলো-বাতাসের প্রয়োজন হয়। প্রয়োজন হয় পরিষ্কার-পরিচ্ছন্নতারও। এক্ষেত্রে ফায়ার সার্ভিস লাইসেন্স, জ্বালানি অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধানও রয়েছে। কিন্তু এ নিয়ম এখানে মানা হচ্ছে না।

ঝুঁকিপূর্ণ অবস্থায় উপজেলার যত্রতত্র স্থানে অবাধে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে শুরু করে খোদ বিক্রি হচ্ছে প্রশাসনের নাকের ডগা উপজেলা সদর ও পৌরসভা এলাকায়। মুদির দোকান, চালের দোকান, ক্রোকারিজের দোকান স্টেশনারির দোকান, কুলিং কর্নার থেকে শুরু করে সবখানে। অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স ছাড়াই চলছে এ ব্যবসা। এসব দোকানের কোথাও অগ্নিনির্বাপক তো দূরের কথা গ্যাস সিলিন্ডারগুলো পর্যন্ত রাখার জায়গা নেই।

দিনভর রাস্তার ওপর সারিবদ্ধভাবে রেখে রাত হলেই ঠাসাঠাসি করে দোকানে ঢুকিয়ে রাখা হয় এসব সিলিন্ডার। ব্যবসায়ীদের অধিকাংশই জানেন না সিলিন্ডার ব্যবহারের নিয়ম ও সংরক্ষণের উপায়। স্থানীয়রা এসব ব্যবসায়ীদের কাছ থেকে কিনে নিয়েই ব্যবহার শুরু করছেন গ্যাস সিলিন্ডার। কেউ কেউ কম দাম লুফে নিয়ে সংরক্ষণ করছেন একাধিক সিলিন্ডার। ব্যবহারকারীদের কেউ গ্যাস সিলিন্ডারের মেয়াদ কিংবা অবস্থা সম্পর্কে সচেতন না হওয়ায় দুর্ঘটনার শঙ্কা বাড়ছে। বেশি লাভের জন্য তারা নামি-বেনামি কোম্পানির গ্যাস সিলিন্ডার ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status