ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩
৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 8:23 PM

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

৫ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

লক্ষ্য খুব বড় নয়, ২৪১ রানের। তবে টপঅর্ডারের ধস এই ম্যাচেও থামাতে পারেনি বাংলাদেশ। হারারেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৩০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসেছে সফরকারিরা। এরইসঙ্গে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।

এ প্রতিবেদন খেলা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৩২ রান করেছে বাংলাদেশ।

এর আগে তামিম ইকবালের পর দ্রুত ফিরে যান লিটন দাশ। রিচার্ড এনগাভারার বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ২১ রানে ব্র্যান্ড টেইলরকে ক্যাচ দেন। ৩৩ বলে ৪টি চারে নিজের ইনিংস সাজান তিনি। এরপর লুক জঙ্গের দ্বিতীয় শিকার হয়ে দ্রুত ফিরে যান মোহাম্মদ মিঠুন (২)। দলীয় ৫০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর রান নেবে কি নেবে না, এই করতে করতেই উইকেটরক্ষক রেগিস চাকাভার দারুণ এক থ্রোতে আউট হন মোসাদ্দেক হোসেন (৫)।

সিরিজ নিশ্চিত করার ম্যাচে সাবধানী শুরু করে বাংলাদেশ। দশম ওভার পর্যন্ত দেখেশুনে খেলে। তবে সেই ওভারে লুক জঙ্গের করা তৃতীয় বলে কাট করতে গেলে সিকান্দার রাজার কাছে ক্যাচ দেন তামিম ইকবাল। ৩৪ বলে ২০ রান করেন টাইগার অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করতে ২৪১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করা জিম্বাবুয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে।

বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত চলতি ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশ দলকে সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। ডানহাতি পেসারের শর্ট লেন্থের বল অফ স্ট্যাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার পথে লাট করেছিলেন স্বাগতিক দলের ওপেনার তিনাশে কামুনহুকামুই। মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ইনিংসে দ্বিতীয় আঘাত করেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশি স্পিনারের করা ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে আগেই ব্যাট চালিয়ে বোল্ড হয়ে ফিরেছেন স্বাগতিক দলের ওপেনার তাদিওয়ানাশে মারুমানি।

রেগিস চাকাভাকে সরাসরি বোল্ড করে ফেরান সাকিব আল হাসান। ইনিংসের ১৬তম ওভারে ও দলীয় ৮০ রানের মাথায় ব্যক্তিগত ২৬ রানে থাকা চাকাভা মাঠ ছাড়েন।

২৫তম ওভারে শরিফুল ইসলামের করা দ্বিতীয় বলে ব্যাট দিয়ে ওপরের দিকে খোঁচা দিতে চেয়েছিলেন ব্র্যান্ড টেইলর। তবে লাগেনি। কিন্তু জিম্বাবুয়ে অধিনায়ক আনমনে ব্যাট সরাতে কখন যে স্টাম্পে আঘাত করে ফেলেছেন নিজেও জানেন না। তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে আউট দেওয়া হয় তাকে। স্বাগতিকরা হারায় চতুর্থ উইকেট।

ধৈর্য হারিয়ে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যাচে পরিণত হন ডিয়ন মায়ার্স (৩৪)। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে জিম্বাবুয়ের পঞ্চম ও নিজের দ্বিতীয় উইকেট তুলে নিলেন সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের ইনিংসে সর্বোচ্চ ৫৬ রান করা ওয়েসলি মাধেভেরেকে তামিম ইকবালের ক্যাচে ফেরান শরিফুল ইসলাম। ৬৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান মাধেভেরে। পরে ৪৪ বলে ৩০ রান করা সিকান্দার রাজাকে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন।

টাইগার বোলারদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান শরিফুল ইসলাম। সাকিব দখল করেন ২টি উইকেট। এছাড়া তাসকিন, সাইফ ও মিরাজ একটি করে উইকেট লাভ করেন।

আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। অর্থাৎ, প্রস্তুতিমূলক ম্যাচে চোট পাওয়া পেসার মোস্তাফিজুর রহমান এই মাচেও অনুপস্থিত। অন্যদিকে ইনজুরির কারণে জিম্বাবুয়ের একাদশ থেকে ছিটকে গেছেন টিমিসেন মারুমা ও রায়ান বার্ল। তাদের জায়গায় দলে ঢুকেছেন সিকান্দার রাজা ও তিনাশে কামুনহুকামুই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status