ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
যশোরে ত্রিমুখী সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 July, 2021, 4:03 PM

যশোরে ত্রিমুখী সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত

যশোরে ত্রিমুখী সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত

যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন।

নিহতরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের আব্দুল আলিম (৩৫) ও গোয়ালহুদা গ্রামের জহুরুল ইসলাম (৫২)। আহতদের মধ্যে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহতরা জানান, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন ব্যাপারী একটি পিকআপে বরিশালের দিকে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে তারা যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে একটি প্রাইভেটকার এসে সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, ‘হাসপাতালে দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status