ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
ক্যাটল স্পেশাল ট্রেনে রাজধানীতে আনা হলো ৮০০ গরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 3:59 PM

ক্যাটল স্পেশাল ট্রেনে রাজধানীতে আনা হলো ৮০০ গরু

ক্যাটল স্পেশাল ট্রেনে রাজধানীতে আনা হলো ৮০০ গরু

নভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহণের সুবিধার কথা বিবেচনায় বাংলাদেশ রেলওয়ে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে। আজ রোববার সকাল ৮টা ৫ মিনিটে ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে নয়টি ওয়াগনে ৯৭টি গরু কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এতে করে ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় করেছে রেলওয়ে।

‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সেবার আওতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনের মাধ্যমে পশু পরিবহণের ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেন রবিবার ঢাকায় আসার কথা রয়েছে।

এ ছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬ গরুসহ মোট ৭০৬টি গরু এবং ২০টি ছাগল দুটি বিশেষ ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ বেলা সাড়ে ১১টায় পৌঁছায়।

এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ তিন লাখ ৬৭ হাজার টাকা আয় করেছে রেল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status